ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

স্পেনের নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত

স্পেনের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও চারজন। রবিবার স্থানীয় সময় সকাল ছয়টার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মার্সিয়ায় এই আগুনের ঘটনা ঘটে।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা যায়।


প্রতিবেদনে বলা হয়, টিয়েটার নামে ওই নাইটক্লাবটি খুবই জনপ্রিয়। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা ধোঁয়ার কারণে শ্বাস নিতে পারছিলেন না এবং অসুস্থ হয়ে পড়েন। 


কর্মকর্তারা আশঙ্কা করছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনের সময় উপস্থিত থাকা অন্যদের খুঁজতে শুরু করেছেন উদ্ধারকর্মীরা।


তবে কীভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑